আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ ২০২৪-২৫ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন হবে। প্রতি বছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনজীবী সমিতির ৩৭০ জন ভোটারের মধ্যে ২টি প্যানেলে ৩০ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ গ্রহন করছেন।
প্যানেল দুটি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা নির্বাচনের প্রার্থী হয়েছেন।
এছাড়াও প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আনিসুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ খান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরুজ্জামান মুকুল, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট আক্তারুজ্জামান আবুল, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট রেজাউল হক, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট আমান উল্লাহ রিপন, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট হাবিবা আক্তার বিথী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মোস্তফা। কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট শশী শেখর দাস, অ্যাডভোকেট আবু হানিফ হিরু, অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র মন্ডল, অ্যাডভোকেট হাসান দেওয়ান অংশগ্রহণ করেছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনিত সভাপতি পদে অ্যাডভোকেট মো.মুজিবুর রহমান ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম প্রাথী হয়েছেন।
এছাড়াও প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নাছিম আক্তার সুমন, অ্যাডভোকেট মো: মহিউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জাব্বার জিলু, কোষাধক্ষ্য পদে অ্যাডভোকেট মো.আরফান সরকার খোকন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মো.ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ জামাল হোসেন বিপ্লব, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো.আলমগীর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লাইলী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মেহেদী হাসান সাহŸাৎ। কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শাহিন আলম, অ্যাডভোকেট অমিত বসাক অংশ গ্রহন করেছেন।
আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মতিন জানান, এবারের নির্বাচনে আমি সহ প্যানেলে ১৫ জন আইনজীবী অন্যান্য পদে অংশগ্রহণ করেছে। ১৫ জন সকলেই যোগ্য প্রার্থী। সকলেরই বিজয় হবে এটা আমি আশা করি।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ প্যানেলে বিজয়ের লক্ষণ দেখতে পাচ্ছি। বিপুল সাড়া পাচ্ছি ভোটারদের মধ্যে। আশা রাখছি আমাদের পূর্ণ প্যানেলে বিজয় হবে।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাছিমা আক্তার জানান, নির্বাচনে ৩৭০ জন আইনজীবী ভোটার ৩০ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগ করবে। সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটের দিন আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। ভোট-গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
প্রসঙ্গ- গেলো ৮ জানুয়ারী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ ২০২৪-২০২৫ সনের নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়। আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হবে।