খুঁজুন
বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১৮ চৈত্র, ১৪৩২
আজঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
শিরোনাম:
শ্রীনগরে মাদক সেবীর কামড়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন মুন্সীগঞ্জ শহীদ মিনার এখন সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড মুন্সীগঞ্জে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতার ভাগ্নে গ্রেফতার মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আজ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল পরিচিতি সভা দুটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ টঙ্গীবাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ গজারিয়ায় শিক্ষার্থীদের এককালীন আর্থিক সাহায্য প্রদান প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ নাইন প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ এইট প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ সেভেন প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ সিক্স প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ ফাইভ প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ ফোর প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ থ্রী প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ টু প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ ওয়ান

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ সেভেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ  সেভেন

বিক্রমপুর মেইল

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

শ্রীনগরে মাদক সেবীর কামড়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৩ অপরাহ্ণ
শ্রীনগরে মাদক সেবীর কামড়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদক সেবীর কামড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতার হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সেলিমকে (৪৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ভুক্তভোগী কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুরাদ হোসেন লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সেলিম এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জরিত। তার বিরুদ্ধে মাদক সেবন করার অভিযোগ রয়েছে। পূর্বেও তার বিরুদ্ধে এলাকায় বিচার-শালিস হয়েছে। এদিন রাতে সেলিম মাদক সেবন করে রাতে রাস্তায় বেপরোয়াভাবে চলা ফেরা করছিল। রাস্তায় মুরাদ হোসেন লিটনের হাতের আঙ্গুল কামড়ে বিচ্ছিন্ন করে দৌড়ে পালায়। পরে তাকে বাড়ি থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। অভিযুক্ত সেলিম বেপারী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মুরাদ হোসেন লিটন জানান, রাত ১১ টার দিকে তিনি সুরদিয়া রাস্তা দিয়ে হেঁটে দাসপাড়া জলধরের দোকানে সদাই কিনতে যাচ্ছিলেন। সেলিম তাকে দেখে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। নিষেধ করলে আমার ওপর আক্রমণ করে। তাকে ধরার চেষ্টা করলে সালাম চাচার বাড়ির সামনে আমার ডান হাতের আঙ্গুল (অনামিকা আঙ্গুল) কামড় দিয়ে বিচ্ছিন্ন করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানা লিখিত অভিযোগ দায়ের করি।

স্থানীয় ইউপি সদস্য মো. তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেন।তিনি বলেন, তার বিরুদ্ধে মাকদ সেবনের অভিযোগ রয়েছে।প্রায় দেড় মাস আগে সুরদিয়ার নজরুলের রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়।সেলিমের এ ধরণের কর্মকান্ডের ঘটনায় গ্রামে অশান্তির সৃষ্টি হয়।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই আবিদ হোসেন খান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীকে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ শহীদ মিনার এখন সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড

মো. নাজির হোসেন
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ
মুন্সীগঞ্জ শহীদ মিনার এখন সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারীর কেন্দ্রীয় শহীদ মিনার এখন সিএনজি-অটোরিকশার স্ট্যান্ড। শহীদ মিনার চত্বর হয়ে উঠেছে মাদকসেবীদের অভয়ারণ্য ভূমিতে। সরেজমিনে দেখা যায় শহীদ মিনার প্রাঙ্গনে ময়লা আবজনা, বাদামের খোসা ও মাদকসেবীদের ফেলে রাখা ফেনসিডিলের বোতল যত্রতত্র ভাবে পরে আছে।

একদিকে, রাতের বেলায় নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা মিনার চত্বরে। এতে সাধারণ মানুষের মতে জেগেছে নানা প্রশ্ন? কেন জেলার এমন গুরুত্বপূর্ণ স্থানে এমন বেহাল দশা। এর রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট কতৃপক্ষের উদাসীন বলছেন। তারা সারাবছর পরিস্কার-পরিচ্ছন্ন ও মাদকসেবী মুক্ত চায়।

সরেজমিনে  গিয়ে দেখা যায়, জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৫০ থেকে ৬০টি অটোরিকশা, মিশুক ও সিএনজি গাড়ি স্ট্যান্ড করে আছে। চত্বরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাগজ বাদামের খোসা, পরে আছে গাছের গাছের পাতা, পশ্চিম কর্নারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ২৫-২৬ টি ফেনসিডিলের বোতল।

জানা যায়, শুধু একুশে ফেব্রুয়ারী এলেই শুরু হয় শহীদ মিনার ধোঁয়ামোছা ও সংস্কারের কাজ। প্রতি বছর এভাবেই চলে। বছরের বাকি সময়টায় শহীদ মিনার পড়ে থাকে অযত্ন-অবহেলায়। অটোরিকশা ও সিএনজির পাকিং হিসেবে ব্যবহার করে স্থানীয় শ্রমিক নেতারা।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজন হায়দার জনি বলেন, নির্মাণের পর থেকেই শহীদ মিনারটি অরক্ষিত। বারংবার স্থানীয় প্রশাসনকে বিনয়ের সাথে অনুরোধ করার পরেও অজ্ঞাত কারণে শহীদ মিনারের পরিবেশ রক্ষায় উদ্যোগ গ্রহণ করেননি তারা। একদিকে সীমানা প্রাচীর না থাকায় শহীদ মিনারটি অরক্ষিত থাকায় যত্রতত্র সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডে পরিনত হয়েছে শহীদ মিনার চত্ত্বর।

অপরদিকে, প্রতিদিন রাতে এখানে বসে মাদকসেবিদের আড্ডা। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশানকে অনেকবার জানানো হয়েছে। কিন্তু ফলাফল কিছু হয়নি। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর এই স্মৃতির স্মারক শুধু ২১শে ফেব্রুয়ারিতেই দায়সারাভাবে পরিচ্ছন্ন করলে হবে না। শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় বছরজুড়ে তৎপর থাকতে হবে বলে মনে করেন তিনি।
কি কারণে সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড এখান থেকে সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না সে প্রশ্ন রাখেন তিনি প্রশাসনের প্রতি। এছাড়া শহীদ মিনারের পবিত্রতা রক্ষায় স্থানীয় নাগরিকদেরও আন্তরিক ও যত্নবান হবার আহবান জানান তিনি।

মুন্সীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের চেতনার জায়গা। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আগে আলোর ব্যবস্থা ছিলো না। আমরা আলোর ব্যবস্থা করেছি। মুন্সীগঞ্জ পৌরসভা সমসময়ই পরিস্কার পরিচ্ছন্ন করে। কিছু মানুষ সমাজে নিকৃষ্টতম যারা এখানে মাদক সেবন করে। আমি সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা চাই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, আমিও দেখেছি বিষয়টি। এর আগেও আমি ব্যবস্থা নিয়েছিলাম। পরিষ্কার করে সাইনবোর্ড সার্টানো হয়েছিলো। আমি আগামী আইনশৃঙ্খলা মিটিং এ বিষয়টা উপস্থাপন করবো। সংশ্লিষ্টদের নিয়ে ব্যবস্থা নিবো।

মুন্সীগঞ্জে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতার ভাগ্নে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ণ
মুন্সীগঞ্জে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতার ভাগ্নে গ্রেফতার

ছবি : অংকন ও উদ্ধারকৃত অস্ত্র।

মুন্সীগঞ্জ সদরে অস্ত্র-গুলি সহ অংকন (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পঞ্চসার ইউনিয়নের নতুনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তার কাছ থেকে ০১ টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অংকন কোটগাও এলাকার সিরাজুল ইসলামের বড় ছেলে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টারের ভাগ্নে । সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ অংকনকে আটক করেছিলো পুলিশ।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, মাদক কারবারের তথ্য পেয়ে ওই এলাকায় অভিযান চালালে অস্ত্র ও গুলিসহ অংকনকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে এবং দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।অস্ত্র আইনে মামলা দায়ের শেষে অংকনকে আদালতে প্রেরণ করা হবে।