মুন্সীগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচন
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল পরিচিতি সভা
মুন্সীগঞ্জে আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ নির্বাচন ২০২৪-২৫ সনের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনিত পরিষদের প্যানেল পরিচিতি সভা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সমিতির হল রুমে এ সভা হয়। এ পরিষদে সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি) ও সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল হাসান মৃধা সহ আরো ১৩ জন প্যানেল প্রাথীর পরিচিতি করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী ও অ্যাডভোকেট শ.ম হাবিবুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট লুৎফর রহমান (জিপি), আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ প্রধান, অ্যাডভোকেট আলমগীর কবির, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পল্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা।
আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামসুল কবির মাষ্টার, অ্যাডভোকেট সামসুন্নাহান শিল্পি, অ্যাডভোকেট এস.আর রহমান মিলন, অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট সুজন হায়দার জনি সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাধারন আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ- গেলো ৮ জানুয়ারী মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ ২০২৪-২০২৫ সনের নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়। আজ ৩০ জানুয়ারী নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে।
